প্রারম্ভিক আলোচনা: অধ্যায়টির অত গভীর থেকে সাধারণত প্রশ্ন করা হয় না। প্রধান অংশ থেকেই কিছু প্রশ্ন আসে।

 

অধ্যায় সারবস্তু:

 

১. ঝিনুকের ম্যান্টল ও ন্যাকারস্তরের মাঝখানে মুক্তা থাকে।

 

২. মুক্তা উৎপাদনকারী ঝিনুকের শ্রেণিবিন্যাস:

  • পর্ব (Phylum) = Mollusca
  • শ্রেণী (Class) = Bivalvia (দুইটা hinged অংশ বা ভাল্‌ব থাকার জন্য, যেমন শামুকের চোয়ালের মত থাকে)
  • বর্গ (Order) = Pterioida
  • গোত্র (Family) = Pteriidae
  • গণ (Genus) = Pinctada

 

৩. মুক্তার নির্দিষ্ট কোন বর্ণ নেই। মুক্তা-ঝিনুকের স্বভাব ও পরিবেশের উপর মুক্তার বর্ণ নির্ভর করে। মুক্তার বর্ণ সাধারণত সাদা, গোলাপী, ধূসর, নীল, হলুদ, সবুজ, কালো প্রভৃতি হয়।

 

৪. মুক্তার মুখ্য উপাদান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও কনকিওলিন ও পানি কিছু পরিমাণে থাকে।

 

৫. জাপানের ককিচি মিকিমটো কে মুক্তা শিল্পের স্থপতি বলা হয়।

 

৬. অ্যামিবায়োসিস সৃষ্টিকারী প্রোটোজোয়ান পরজীবী Enamoeba histolytica ।

 

৭. ফাইলেরিয়া বা গোদ রোগ সৃষ্টিকারী পরজীবী গোলকৃমি হচ্ছে Wuchereria bancrofti ।

 

৮. ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী গোলকৃমির শ্রেণিবিন্যাস:

  • পর্ব (Phylum) = Nematoda
  • শ্রেণী (Class) = Phasmida
  • বর্গ (Order) = Filaroidae
  • গোত্র (Family) = Filariidae
  • গণ (Genus) = Wuchereria
  • প্রজাতি (Species) = Wuchereria bancrofti

 

৯. Wuchereria bancrofti এর জীবনচক্রে দু’টি পোষকের প্রয়োজন হয়: ১) মানুষ ও ২) মশকী । তাই একে দ্বিপোষকী পরজীবী বলে।

 

১০. বাংলাদেশে ফাইলেরিয়া রোগ ছড়ানোর জন্য একমাত্র যে মশাটি দায়ী = Culex quinquefasciatus

 

১১. পরজীবী দেহে প্রবেশের ১ বছর পর রোগের প্রকাশ ঘটে।

 

১২. লসিকানালী বন্ধ হয়ে যাবার ফলে যখন লসিকা জমে যায় তখন হাত, পা, স্তর, অণ্ডথলি ফুলে উঠে । এ অবস্থাকে লিম্ফেডেমা বলে। (lymph = লসিকা)

 

১৩. ত্বক ও লসিকাতন্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে আক্রান্ত ত্বক শক্ত ও পুরু হয়ে যায়, এ অবস্থাকে গোদরোগ বা এলিফ্যান্টিয়াসিস বলে।